মঙ্গলবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন তাঁর স্ত্রী তাশফিয়া তাহের ঋদ্ধি। একটা পর্যায়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় অভিযোগ তুলে নেন। আরেক পোস্টে নিরবের স্ত্রী জানান, পরকীয়ায় জড়িত নন নিরব। রাতে দেওয়া সেই পোস্টের জন্য ক্ষমাও চান ঋদ্ধি।
আজ বুধবার দুপুরে ফেসবুকে তাশফিয়া তাহের লিখেছেন, ‘গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন মেসেজ দিয়েছিল। এটা ছিল একপক্ষীয় যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।’ রাতে দেওয়া তাঁর পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ঋদ্ধি।
প্রথম পোস্টে তাশফিয়া তাহের লিখেছিলেন, ‘বউ–বাচ্চা ফেলে কীভাবে দেশের বাইরে গিয়ে এক্সের সাথে আবার যোগাযোগ করে। যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্ট্যাবল হয়, কোনো পরকীয়া করা কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না।’

0 Comments